ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

উমর আকমল আমাকে হত্যার হুমকি দিয়েছিল: জুলকারনাইন

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের সাবেক তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান জুলকারনাইন হায়দার বলেছেন, আমি শুধু উমর আকমলকে নিজের কাজটা করতে বলেছিলাম। কিন্তু আমাকে কয়েকজন সরাসরি হত্যার হুমকি দিতে থাকে। তাদের হুমকিতে আমি মানসিকভাবে ভেঙে পড়ি, ভয়ও পেতে থাকি। ফলে কাউকে না জানিয়ে খেলা ছেড়ে লন্ডনে চলে যাই।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ইচ্ছাকৃতভাবে খারাপ খেলার জন্য প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন জুলকারনাইন। যে কারণে তাকে হত্যার হুমকি দেন সতীর্থ উমর আকমল ও আরও অনেকে। মারাত্মক চাপে পরেই হায়দার দুবাইয়ের টিম হোটেল ছাড়তে বাধ্য হন।

২০১০ সালে বার্মিংহ্যামে টেস্টই জুলকার হায়দারের ক্যারিয়ারের একমাত্র টেস্ট ম্যাচ ছিল। উমর আকমলের পরিবর্তে ওই টেস্টে উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়ে ৮৮ রান করেছিলেন হায়দার।

উমর আকমল যে হায়দারকে স্বেচ্ছায় খারাপ খেলার প্রস্তাব দিয়েছিলেন, তা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন হায়দার। তিনি বলেন, আমাকে যেভাবে হুমকি দেয়া হচ্ছিল, যেভাবে চাপে ফেলা হচ্ছিল, তা আমি আর সহ্য করতে পারিনি। ফলে, পালিয়ে আসি। খারাপ খেলার জন্য অজানা লোকদের থেকেও হুমকি পাচ্ছিলাম।

ম্যাচ ফিক্সিংয়ের তথ্য গোপন করায় সব ধরনের ক্রিকেট থেকে সম্প্রতি তিন বছর নিষিদ্ধ করা হয় উমর আকমলকে। তবে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত এবং চিরদিনের জন্য নির্বাসিত করার দাবি জানিয়ে জুলকারনাইন হায়দার বলেন, ও অনৈতিক কাজ-কর্মের সঙ্গে জড়িত। উমর আকমলকে চিরদিনের জন্য নির্বাসিত এবং ওর সব সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

উমর আকমল আমাকে হত্যার হুমকি দিয়েছিল: জুলকারনাইন

আপডেট সময় ০৮:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০