ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিশালে চিকিৎসক-নার্সদের জন্য ৭ অভিজাত হোটেল বরাদ্দ

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টসহ সংশ্লিষ্টদের উন্নত পরিবেশে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে বরিশালের তারকা মানেরসহ অভিজাত ৭টি আবাসিক হোটেল বরাদ্দ করা হয়েছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, করোনা আক্রান্তদের চিকিৎসাসহ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার জন্য তাদের আলাদা বসবাস (আইসোলেশন) করতে হচ্ছে। এ জন্য তারা পরিবার থেকে দূরে থাকছেন। এতে যাতে তারা মানসিকভাবে সতেজ থাকেন সে জন্য তিন তারকা মানেরসহ নগরীর অভিজাত ৭টি আবাসিক হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে।

হোটেলগুলো হলো-হোটেল গ্র্যান্ডপার্ক, সদর রোডের সেডোনা, হোটেল আলী ও অ্যারিনা, কাঠপট্টি রোডের এ্যাথেনা, আমতলা মোড়ের হোটেল ইস্টার্ন এবং পোর্টরোডের হোটেল রোদেলা। এসব হোটেলে তাদের খাবার ব্যবস্থাও রয়েছে।

গত শুক্রবার রাত পর্যন্ত তিন তারকা মানের গ্র্যান্ড পার্কে ১০ জন এবং হোটেল সেডোনায় ২৭ জন চিকিৎসক ও নার্স উঠেছেন। পর্যায়ক্রমে অন্যান্য হোটেলগুলোতে উঠবেন সংশ্লিষ্ট অন্যান্য চিকিৎসক ও নার্স সহ অন্যান্যরা।

করোনা চিকিৎসায় নিয়োজিত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ১০০ চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টকে আপাতত থাকা খাওয়ার জন্য ভালো মানের হোটেলের ব্যবস্থা করায় খুশি তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরিশালে চিকিৎসক-নার্সদের জন্য ৭ অভিজাত হোটেল বরাদ্দ

আপডেট সময় ০৭:১০:০১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০