ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতালে চিকিৎসক নেই, বিনা চিকিৎসায় একদিনে ৩ শিশুর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

এটি একটি সরকারি হাসপাতাল। নিয়মিত উপস্থিত থাকেন না চিকিৎসক। ফলাফল, বিনা চিকিৎসায় একদিনে ৩ শিশুর মৃত্যু। শুধু তাই নয়, গত ১০ দিনে বিনা চিকিৎসায় মারা গেছে ১০ শিশু। এমন ঘটনা ঘটেছে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকরা নিয়মিত চিকিৎসা না দেয়ায় বাঁচানো যায়নি তাদের।

গত ১ মে বিনা চিকিৎসায় একদিনে ৩ শিশুর মৃত্যু আতঙ্ক তৈরি করেছে অন্যান্য রোগীর স্বজনদের মাঝে। তারা বলছেন, গত ১০ দিনে এমন ১০ শিশুর মৃতদেহ হাসপাতাল থেকে বের করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া ১৫ দিনের এক শিশুর নানা রুস্তম আলী জানান, খিচুনি ও নিউমোনিয়া রোগের উপসর্গ নিয়ে নাতিকে গত ২৩ এপ্রিল মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে বহু কষ্টে ভর্তি করি। ১০ দিনে কোনো চিকিৎসক আমার নাতনিকে সেবা দিতে আসেনি। আমি আমার নাতনিকে নিয়ে শঙ্কিত। ২/১ দিন পরপর ওয়ার্ড বয় এসে বিভিন্ন পরামর্শ দিয়ে যায়। তাও আবার ক্ষণিকের জন্য।

হাসপাতালে চিকিৎসক না থাকলেও রোগীর সাথে দেখা করতে গেলে গুনতে হয় ৩০০/৪০০ টাকা। সরকার চিকিৎসকদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার ঘোষণা দিলেও রহস্যজনক কারণে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকরা চিকিৎসা সেবা দেওয়া বন্ধ রেখেছেন। এ ব্যাপারে জানার জন্য কোনো চিকিৎসককে পাওয়া যায়নি।

সারা বিশ্বে যখন করোনা আতঙ্কে দিন কাটছে আর চিকিৎসকরা মৃত্যুর ভয়কে উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন সেখানে গর্ভবতী মায়েদের ও শিশুদের চিকিৎসা কেন্দ্র শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসকের অভাবে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর বিষয়টি সহজভাবে মেনে নিতে পারছেন না স্বজনরা।

এ ব্যাপারে জানতে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলামের ফোনে বিভিন্ন দফায় একাধিকবার যোগাযোগের করার চেষ্টাও করেও পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাসপাতালে চিকিৎসক নেই, বিনা চিকিৎসায় একদিনে ৩ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৯:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০