ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাংসদ শহীদুজ্জামান করোনায় আক্রান্ত

নওগাঁ–২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার

আকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁ–২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকায় তাঁর জন্য বরাদ্দ দেওয়া ন্যাম ভবনের ফ্ল্যাটে আছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এই প্রথম কোনো সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানা গেছে।

শহীদুজ্জামান ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। আগের সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেছেন। এবার একটি সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ আতিকুল ইসলাম আতিক আজ শুক্রবার রাতে দৈনিক আকাশকে বলেন, গত পরশু (বুধবার) শহীদুজ্জামান সরকার জ্বরে আক্রান্ত হন। এরপর তিনি করোনা সন্দেহে পরীক্ষা করান। আজই রিপোর্ট এসেছে। সেখানে বলা হয়েছে, তিনি করোনা পজেটিভ।

৬৫ বছর বয়সী শহীদুজ্জামান এখন ন্যাম ভবনের নিজ ফ্ল্যাটে আইসোলেশনে আছেন। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এই মুহুর্তে জ্বর ছাড়া শহীদুজ্জামানের অন্য কোনো উপসর্গ (কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট) নেই বলে জানিয়েছেন একজন সংসদ সদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাংসদ শহীদুজ্জামান করোনায় আক্রান্ত

আপডেট সময় ১১:০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০