ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দর্শক ছাড়া ফুটবল হয় না: মরিনহো

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পুনরায় মাঠে ফুটবল ফেরাটা সবার জন্যই ভালো হবে বলে মনে করছেন প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারের কোচ হোসে মরিনহো। প্রাণঘাতি করোনাভাইরাসের মধ্যে এমনকি রুদ্ধদার স্টেডিয়ামে হলেও ফুটবল ফেরানো গেলে ক্ষুধার্ত ভক্তদেরও মনোবল বাড়ানোর মত অবস্থা হবে বলে মনে করছেন মরিনহো।

করোনাভাইরাসের কারণে গেল ৯ মার্চ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ বন্ধ। মহামারী এ ভাইরাসে ইংল্যান্ডে এ পর্যন্ত ২৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।

এই মহামারীর জন্য গেল সপ্তাহে ডাচ ফুটবল লিগ বাতিল করা হয়েছে। আগামী সেপ্টম্বরের আগে দেশের কোনো ক্রীড়া ইভেন্টকে মাঠে গড়ানোর অনুমতি দেয়া হবে না বলে সম্প্রতি ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ডো ফিলিপের ঘোষণার পর ফরাসি লিগের চলমান মৌসুম বাতিল হয়ে গেছে।

পুনরায় মৌসুম শুরুর এজেন্ডা নিয়ে ইংল্যান্ডের প্রথম সারির দলগুলো আলোচনায় বসছে। কীভাবে মৌসুম শেষ করা যায় তা নিয়ে আলোচনা করবেন তারা।

মরিনহো বলেছেন, ‘আমি ফুটবল মিস করছি। কিন্তু আমি বলতে পছন্দ করি, আমি আমার বিশ্বকে মিস করছি। সবাই যা করছে আমিও তাই করছি। ফুটবল আমার বিশ্বেরই একটি অংশ। কিন্তু আমাদের ধৈর্য্য ধরতে হবে, এটি এমন লড়াই যা আমাদের সকলকে করতে হচ্ছে।’

মৌসুম পুনরায় শুরু হলেও, ভাইরাসের ঝুঁকি হ্রাস করতে রুদ্ধাদার স্টেডিয়ামে খেলতে হবে।

মরিনহো বিশ্বাস করেন, লাখ-লাখ মানুষের জন্য নিজেদের পারফরম্যান্স প্রদর্শন করতে পারবে। তিনি বলেন, ‘আমরা যদি লিগের বাকি নয়টি ম্যাচ খেলতে পারি, তবে আমাদের প্রত্যেকের জন্য ভালো হবে। এটি ফুটবল ও প্রিমিয়ার লিগের জন্য ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি রুদ্ধদার স্টেডিয়ামে খেলি, তবে আমি মনে করি, দর্শক ছাড়া কখনোই ফুটবল হয় না।’

লিগ স্থগিত হবার আগে মরিনহো বলেছিলেন, চোটের বড় তালিকার জন্য মৌসুমটি শেষ করার অপেক্ষা করতে পারছেন না।

এই বন্ধে ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন হ্যারি কেন, মৌসা সিসোকো, স্টিভেন বার্গউইজন ও সন হিউং মিন। পুনরায় মৌসুম শুরু হলে তাদের নিয়ে শীর্ষ চারের মধ্যে লিগ শেষ করার ইচ্ছা টটেনহ্যামের।

মরিনহো বলেন, ‘ইনজুরি থেকে তারা সুস্থ হয়ে উঠেছে। হ্যারি কেন ইনজুরিতে নেই, বার্গউইজন ইনজুরিতে নেই। কিন্তু আহত না হওয়াটা এক জিনিস, আর ফুটবল খেলার জন্য প্রস্তুত হওয়াটা অন্য জিনিস।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দর্শক ছাড়া ফুটবল হয় না: মরিনহো

আপডেট সময় ০৯:৪৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০