ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুড়িগ্রামে পিতার লাঠির আঘাতে পুত্র নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পারিবারিক কলহের জের ধরে পিতার লাঠির আঘাতে পুত্র নিহত হয়েছেন। ঘটনার পর থেকে পিতা এবং সৎ মা পলাতক রয়েছে। নিহত আহসান হাবিব সানু পার্শ্ববর্তী চাঁন্দামারী উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাঁন্দামারী গ্রামের বাসিন্দা আঃ হাই ঝুনু ও তার পুুুত্র আহসান হাবিব সানু (৩৩)- এর দীর্ঘদিন ধরে পারিবারিক কোন্দল চলছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় আহসান হাবিব সানুকে তার বাবা এবং সৎ মা লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করে গুরুত্ব আহত করে।

এসময় হাবিবের আত্মচিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। আজ শুক্রবার দুপুরে আনুমানিক ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাবিব মারা যায়। এদিকে হাবিবের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ঘাতক পিতা এবং সৎ মা পালিয়ে যায়।

এই বিষয় রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, আহসান হাবিব সানু হত্যার খবর শুনেছি। পুলিশ পাঠানা হয়েছে। তবে বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুড়িগ্রামে পিতার লাঠির আঘাতে পুত্র নিহত

আপডেট সময় ০৪:০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০