ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

হারভেস্টার মেশিনের সংখ্যা বাড়ানো হবে: কৃষিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বর্তমান করোনা দুর্যোগে কৃষকদের পাশে রয়েছে সরকার। করোনার কারণে শ্রমিক সংকটে থাকা কৃষকদের জমির পাকা ধান যাতে ঘরে তুলতে সমস্যা না হয় সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছেন।

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সরকারি উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার মেশিন দেয়া হচ্ছে। আগামীতে হারভেস্টার মেশিনের সংখ্যা আরো বাড়ানো হবে। করোনা দুর্যোগের লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। কৃষকরা যাতে ধানসহ উৎপাদিত সব ফসলের ন্যায্য মূল্য পায় তারও ব্যবস্থা করবে সরকার।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। যেকোন প্রাকৃতিক দুর্যোগে সব সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে থাকেন। এ জন্য সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করার উদ্যোগ নিয়েছে। ধান রোপন থেকে কাটা পর্যন্ত সব কিছুই যন্ত্রের মাধ্যমে করা হবে। এজন্য সব যন্ত্র বিদেশ থেকে আনা হচ্ছে। কৃষির সব ক্ষেত্রকে বাণিজ্যিকিকরন করা হবে।

মধুপুর উপজেলা মিলনায়তনে ইউএনও আরিফা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

হারভেস্টার মেশিনের সংখ্যা বাড়ানো হবে: কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৫:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০