ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পায়রা বন্দরের সড়কে নির্মাণ শ্রমিক নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালীর কলাপাড়া পায়রা বন্দরে নির্মাণাধীন ছয়লেন সড়কে পাইলিংয়ের কাজ করার সময় মাথায় লোহার লুভারের আঘাত লেগে মো. মানিক (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ৯টার দিকে পায়রা বন্দরের নির্মাণাধীন ছয় লেন সড়কের টিয়াখালীর শরীফবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কলাপাড়া থানার এসআই মোজাম্মেল হক ও প্রত্যক্ষদর্শী শ্রমিক নজরুল ইসলাম জানান, মানিকসহ অপর শ্রমিকরা পাইলিংয়ের কাজ করছিলেন। এ সময় পাইলিংয়ের লুভার অসাবধানবশত ছিটকে মানিকের মাথায় আঘাত লাগে। এতে তার মাথায় রক্তক্ষরণ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অপর শ্রমিকরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মানিক ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের শ্রমিক। তিনিস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রাজতারিকা গ্রামের তারা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আমরা খবর পেয়ে হাসপাতালে মরদেহের সুরতহাল করেছি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জে এইচ খান লেলিন বলেন, শক্ত কিছুর সঙ্গে আঘাত লাগায় তার মাথা থেঁতলে গেছে। এতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পায়রা বন্দরের সড়কে নির্মাণ শ্রমিক নিহত

আপডেট সময় ০২:০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০