ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

করোনায় মৃত পুলিশ সদস্য আশিককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকায় কর্মরত অবস্থায় করেনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবল আশিক মাহমুদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় তার মরদেহ জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া কেন্দ্রীয় গোরস্থানে পৌঁছালে সেখানে জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম বার তাকে গার্ড অব অনার প্রদান করেন।

পরে সন্ধ্যা ৭টায় আইইডিসিআরের নিয়ম অনুযায়ী মেলান্দহ থানার ওসি রেজাউল ইসলাম খানসহ পুলিশের ৫ সদস্য তাকে দাফন করে।

ধারণা করা হচ্ছে, ঢাকা বিমানবন্দর এলাকায় কর্মরত অবস্থায় ট্রাফিকের কনস্টেবল আশিক মাহমুদ করোনায় আক্রান্ত হন। রাজারবাগ পুলিশ হাপাতালে চিকিৎসধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী পুলিশ সদস্য আশিকুর রহমান স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আশিকের পরিবারের সদস্যরা বলেন, রাষ্ট্রীয় কাজে কর্মরত থেকে জনগণের সেবা করতে গিয়ে আশিকের মৃত্যু হয়েছে। সরকার তাদের পরিবারের জন্য সহযোগিতা করবেন বলে প্রত্যাশা তাদের।

জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, আশিক জনগণের খেদমত করতে গিয়ে জীবন দিয়েছেন। জামালপুর জেলা পুলিশ আজীবন তাদের পাশে থাকবে। আমরাই তাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবো।

জামালপুর, স্টাফ রিপোর্টার

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা জানালেন জি এম কাদের

করোনায় মৃত পুলিশ সদস্য আশিককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট সময় ০৬:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০