ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এতিমদের পাশে মাশরাফি

আকাশ জাতীয় ডেস্ক: 

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে নড়াইলের লোহাগড়া উপজেলার ৩৪টি এতিমখানায় খাদ্যসামগী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি এতিমখানার তত্ত্বাবধায়কদের কাছে ৫০ কেজি করে চালসহ খাদ্যসামগী তুলে দেয়া হয়। ক্রিকেটাঙ্গনের উপার্জিত টাকায় এসব খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।

মাশরাফি বিন মর্তুজা এমপি বর্তমানে ঢাকায় আছেন। তবে তার পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, সহসভাপতি এ কে এম ফয়জুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক এ এম আব্দুল্লাহ, সাজ্জাদ হোসেন মুন্না, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন প্রমুখ।

মাশরাফির বন্ধু জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন বসু জানান, মাশরাফি তার ক্রিকেটাঙ্গনের উপার্জিত টাকায় নড়াইল-২ আসনের অন্তর্গত প্রতিটি এতিমখানায় এ উপহার সামগ্রী দিচ্ছেন। বৃহস্পতিবার লোহাগড়া উপজেলার এতিমখানাগুলোতে খাদ্যসামগ্রী বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হলো। পরবর্তীতে নড়াইল সদর উপজেলার এতিমখানাগুলোতে এ উপহার সামগ্রী বিতরণ করা হবে। এছাড়া এতিমখানার শিশুদের যেন কোন সমস্যা না হয়, সে জন্য মাশরাফি সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন বলে জানান মাশরাফির বন্ধু সৌমেন বসু।

এর আগে মাশরাফির পক্ষ থেকে ১২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান, ডাক্তার, নার্স ও সাংবাদিকদের জন্য পিপিই প্রদান, সদর হাসপাতালের প্রবেশদ্বারে জীবাণুনাশক কক্ষ ও ডক্টরস সেফটি চেম্বার স্থাপন, জেলা কারাগারের কয়েদিদের জন্য জীবাণুনাশক উপকরণ বিতরণসহ করোনা মোকাবিলায় বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এতিমদের পাশে মাশরাফি

আপডেট সময় ০৭:৫৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০