ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৬৬৭ ,নতুন ৫৬৪ , মৃত্যু ৫

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬৮ জনে। নতুন শনাক্ত হয়েছেন আরও ৫৬৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,৬৬৭ জনে। নতুন করে ১০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৬০ জন।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জন মারা গেছেন। এর মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ।

এছাড়া এই সময়ের মধ্যে ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. নাসিমা। তিনি জানান, ২৪ ঘণ্টায় ৪৯৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

চীনের ‍উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও নিহতের পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে মৃতের সংখ্যা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ২৩৬ জন। করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩২ লাখ ২২ হাজার ৩৪৬ জন। তাদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৯০ হাজার ৯৩৪ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৮১১ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১০ লাখ ২৯৩ জন সুস্থ হয়ে উঠেছেন এবং দুই লাখ ২৮ হাজার ১৯৭ জন রোগী মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৬৬৭ ,নতুন ৫৬৪ , মৃত্যু ৫

আপডেট সময় ০৩:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০