ঢাকা ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন জুলাই অভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

নারায়ণগঞ্জে একই পরিবারের ১৮ জন করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় এক পরিবারের ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই এখন হোম কোয়ারেন্টিনে আছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বাড়িটি লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন, ‘সদর উপজেলার ফতুল্লা থানার দেলপাড়া এলাকার ওই পরিবারের সদস্যদের শরীরে নমুনার পরীক্ষা করে ১৮ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। তারা একই পরিবারের সদস্য হলেও পাশাপাশি তিনটি ভবনে বসবাস করেন। এই পরিবারের এক সদস্য নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের সহকারী চিকিৎসক। কিন্তু তাঁর শরীরে করোনা নেগেটিভ। তিনি করোনাভাইরাস মুক্ত আছেন।’

চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু আরো জানান, তাঁর বাড়ির পাশেই ওই পরিবারের বসবাস। ওই পরিবারের ৪০ বছর বয়সী ছেলে অসুস্থ হলে তাঁর শরীরের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া যায়। এর পর পরিবারের মধ্যে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। সবার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। আজ সন্ধ্যায় খবর আসে ১৮ জনের শরীরে করোনা পজেটিভ। এদের মধ্যে ওই গৃহকর্তার ছেলে, মেয়ে, পুত্রবধূ, নাতি, নাতনিও রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন

নারায়ণগঞ্জে একই পরিবারের ১৮ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় ১০:১৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০