ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী একটি গর্বের বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী গণভোট না মানলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: ১১ দলীয় ঐক্যের হুঁশিয়ারি স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ দ্রুত তদন্তের নির্দেশ গণশিক্ষা প্রতিমন্ত্রীর নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন দল হিসেবে অপরাধের সঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী জোর করে নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

দেশের সবচেয়ে লম্বা মানুষটি আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ মানব জিন্নাত আলী।

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের জিন্নাত আলী আর নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর রাতে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।

জিন্নাত আলীর ভাই ইলিয়াস আলী জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, শ্বাসকষ্ট, মস্তিষ্কে টিউমারসহ একাধিক রোগে ভুগছিলেন জিন্নাত। কক্সবাজার মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য গত রোববার তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার থেকে সেখানে লাইফ সার্পোটে ছিলেন জিন্নাত।

চমেক হাসপাতালের চিকিৎসক নোমান খালেদ জানান, নিউরো সার্জারি বিভাগে আনার আগে থেকে জিন্নাতের জ্ঞান ছিল না। তাঁর মস্তিষ্কের টিউমার বেশ বড় ও জটিল। পাশাপাশি ডায়াবেটিস, শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন তিনি।

জিন্নাতের ভাই ইলিয়াস আলী আরো জানান, আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে তারা কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। গর্জনিয়ার বড়বিল গ্রামে পারিবারিক কবরস্থানে জিন্নাতকে দাফন করা হবে বলেও জানান তিনি।

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বড়বিল গ্রামে ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন জিন্নাত আলী। ১১ বছর বয়স থেকেই তাঁর শরীরের উচ্চতা বাড়তে থাকে। ৮ ফুট ৬ ইঞ্চি উচ্চতা নিয়ে বিশ্বের দ্বিতীয় ও বাংলাদেশের মধ্যে প্রথম ব্যক্তি ছিলেন জিন্নাত। তুরস্কের সুলতান কোশেন বিশ্বের প্রথম দীর্ঘ ব্যক্তি।

এর আগে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল জিন্নাত আলীর। প্রধানমন্ত্রী তাঁকে কক্সবাজারে একটি দোকান নির্মাণ ও চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন

দেশের সবচেয়ে লম্বা মানুষটি আর নেই

আপডেট সময় ১০:০০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০