ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ধান কাটা শ্রমিক সেজে ঢাকা থেকে এলো ৪১ যাত্রী, অতঃপর ফেরত

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বেড়ে যাওয়ায় সরকার দফায় দফায় সাধারণ ছুটি বাড়াচ্ছে। সেইসাথে ঘরে থাকতে নেয়া হয়েছে নানা কর্মসূচি। দিনরাত পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সচেতন করে মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করে আসলেও মানছে না কেউ। নেত্রকোনা জেলাকে লকডাউন ঘোষণা করলেও রাত-বিরাতে বাড়ি ফিরছে গার্মেন্টস কর্মীসহ বিভিন্ন কারখানা শ্রমিক।

পাশাপাশি ধান কাটার শ্রমিক সেজে বাস ভরে কেন্দুয়া, দুর্গাপুর ও মোহনগঞ্জসহ বিভিন্ন এলাকায় আসার চেষ্টা করছে অনেকে। শনিবার ভোর রাতে নেত্রকোনার বাসষ্ট্যাণ্ড এলাকায় কিলো-১ চেকপোস্ট পুলিশের কাছে ধরা পড়েছে ঢাকার মিরপুর থেকে আসা এক বাস। মিরপুর মেট্রো সার্ভিস নামের ওই বাসটি নারী পুরুষ শিশু মিলিয়ে ৪১ জন যাত্রী নিয়ে আসে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলমের সামনে পড়তেই বাসটির চালক জানান, তারা মোহনগঞ্জ ধান কাটতে যাবেন। কিন্তু বাসের ভেতর তল্লাশি করতেই দেখা গেছে বিভিন্ন বয়সের ৪১ জন যাত্রী। তাদের কেউ ধান কাটা শ্রমিক নয়। পরবর্তীতে তাদের তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় বাসটিকে ঢাকায় ফিরিয়ে দেন পুলিশের এই কর্মকর্তা।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম জানান, বাসটির সকল তথ্য রেখে দেয়া হয়েছে। যাতে করে আর কেউ এমন মিথ্যার আশ্রয় না নিয়ে লকডাউন অমান্য করে সে জন্য ফিরিয়ে দেয়া হয়েছে।

এর আগেও কেন্দুয়াতে দুটি বাসকে জরিমানা এবং দুর্গাপুরে প্রাইভেটকারকে জরিমানা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা জানালেন জি এম কাদের

ধান কাটা শ্রমিক সেজে ঢাকা থেকে এলো ৪১ যাত্রী, অতঃপর ফেরত

আপডেট সময় ০২:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০