ঢাকা ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী জোর করে নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদের মা বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ জুতা চুরি নিয়ে সংঘর্ষ, জবিতে সাংবাদিকসহ আহত ১৩ বংশালে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ

কিট আসুক না আসুক ঘুষ দেব না: জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:

সরাসরি ঘুষ চাওয়া না হলেও করোনা পরীক্ষার কিট নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে নানা অজুহাতে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বলেছেন, ‘গত ৪৮ বছরে গণস্বাস্থ্য কাউকে ঘুষ দেয়নি, দেবে না। গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট (ব্যবহারযোগ্য হয়ে) আসুক আর না আসুক, কাউকে ঘুষ দেব না। কিন্তু লড়াই করে যাব।’

দফায় দফায় চেষ্টার পর করোনা পরীক্ষার শনিবার সরকারের কাছে কিট হস্তান্তর করতে চেয়েছিল গণস্বাস্থ্য। তবে সরকারের কোনো প্রতিনিধি তাদের আমন্ত্রণে সাড়া দেয়নি। পরে রবিবার তারা স্বাস্থ্য অধিদপ্তরে কিট নিয়ে গেলে তাও কেউ রাখেননি।

সার্বিক পরিস্থিতি নিয়ে বিকালে সংবাদ সম্মেলন করে গণস্বাস্থ্য। সেখানে জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেন, সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর ব্যবসায়িক স্বার্থে জাতীয় স্বার্থের বিপক্ষে কাজ করছে। নানা অজুহাত দেখিয়ে গণস্বাস্থ্যের (করোনাভাইরাস শনাক্তকরণ) কিট গ্রহণ করেনি সরকার। তিনি বলেন, ‘আমরা জনগণের স্বার্থে শুধু সরকারের মাধ্যমে পরীক্ষা করে কিটটি কার্যকর কি-না, তা দেখতে চেয়েছিলাম। কিন্তু সরকারিভাবে প্রতি পদে পদে পায়ে শিকল দেয়ার চেষ্টা হয়েছে।’

সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্যের একজন কর্মকর্তা বলেন, দেশে এখন পর্যন্ত কিটের কোনো নীতিমালা সরকারের নেই। আর এমন জরুরি অবস্থায় এখন কিসের নীতিমালা। এরমধ্যেও যতপ্রকারের ডকুমেন্ট চেয়েছেন সব জমা দিয়েছি। যতগুলো কাজ স্বাস্থ্য অধিদপ্তর করতে বলেছে আমরা তা ধাপে ধাপে করেছি। তারা আজকে যখন সিআরওর কথা বলছে তখন সেটা আপনারা করবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ঘুষ চাওয়া হয়েছে কি না- এমন প্রশ্নে জাফরুল্লাহ বলেন, ‘না ঘুষ চাওয়া হয়নি। সেই সাহস তাদের নেই। গবেষণার দুর্নীতি এটা নতুন নয়। আপনাকে হয়রানি বারবার করা হলে একসময় নিজে থেকে খোঁজ নেবেন বড় কর্মকর্তার বাসার বাজার আছে কি না। ঘুষ তো নানাভাবে নেয়া হতে পারে। কিন্তু আমরা কাউকে টাকা দিতে পারবো না।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের কার্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা কিটের উদ্ভাবক ড. বিজন কুমার শীলসহ তিনজন এটি জমা দিতে যান। তবে ওষুধ প্রশাসন অধিদপ্তর তা গ্রহণ করেনি। এমনকি গণস্বাস্থ্য কেন্দ্রের তিনজনের একজনকে ওষুধ প্রশাসনের কার্যালয়ে প্রবেশও করতে দেয়া হয়নি।

জাফরুল্লাহ বলেন, ‘কর্তৃপক্ষ জমা নেবেন না। আমরা গিয়েছিলাম, তারা জমা নেন নাই। বলে যে সিআরও নিয়ে আসেন। তারপরে বলল, এটা আপনারা ভেরিফিকেশন করে আনেন সিআরও থেকে। সিআরও হলো চুক্তিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান। ওখানে পয়সা দিতে হবে। কত খরচ লাগবে, তা উনারা (সিআরও) বাজেট দেবেন। এখন কি সেই সময় আছে। বাজেট দেবেন দেন দরবার হবে। আমরা বলে দিয়েছি কোনো টাকা দিতে পারবো না।’

জাফরুল্লাহ চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনাদের বুঝতে হবে, কীভাবে তারা ব্যবসায়িক স্বার্থকে রক্ষা করছেন। তারা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সঙ্গে রেখে চলেন, তাতে তাদের লেনদেনে সুবিধা হয়। গত ৪৮ বছরে গণস্বাস্থ্য কাউকে ঘুষ দেয়নি, দেবে না। গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট (ব্যবহারযোগ্য হয়ে) আসুক আর না আসুক, কাউকে ঘুষ দেব না। কিন্তু লড়াই করে যাব।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘প্রথমে আমাদের বললো অনুমোদন নেই দেখে আমরা আসতে পারব না। আমরা তো আপনাদের হাতে দিতে চাই, যাতে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। আমাদেরকে কালকে বলা হলো, তারা আসবেন না। ঠিক আছে, আজকে আমরা গেলাম। আজকে গণস্বাস্থ্যের ড. বিজন কুমার শীলসহ তিনজন গেলেন। তারপরও দেখেন, কেমন আমলাতান্ত্রিকতা। দুজনকে ঢুকতে দেবে, আরেকজনকে দেবে না। অথচ বাইরের তিনজন লোককে ভেতরে বসিয়ে রেখেছেন। তাদের ব্যবসা সংশ্লিষ্ট লোকদের ভেতরে বসিয়ে রেখেছেন। ফিরোজ, তিনি হেড অব দ্য ডিপার্টমেন্ট অব নোয়াখালী বিশ্ববিদ্যালয়, পদমর্যাদায় ওই ডিজি সাহেবের সমতুল্য তিনি। এ জাতীয় লোককে ভেতরে ঢুকতে দেয় নাই।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গতকাল আমরা এখানে কিট হস্তান্তরের একটি উদ্যোগ নিয়েছিলাম, এটার অনুমোদনের জন্য। এটা অনুমোদন করার দায়িত্ব হলো ওধুষ প্রশাসনের। দুর্ভাগ্যবশত, ওষুধ প্রশাসন এমনভাবে নিয়ন্ত্রিত হচেছ, তারা না ফার্মাসিস্ট, না ফার্মাকোলজিস্ট। তার ফলে এই জিনিসগুলোর গুরুত্ব সেভাবে তারা উপলব্ধি করতেই সক্ষম হচ্ছেন না। তারা সম্পূর্ণ ব্যবসায়ী স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন।’

এই অবস্থায় কী করবে গণস্বাস্থ্য এমন প্রশ্নের জবাব তিনি বলেন, ‘আমরা কোনো দয়াদাক্ষিণ্য চাই না। আমরা বারবার এমন চিঠি চাই না। আমরা চাই একটা চিঠি দিয়ে বলবে আপনারা বিএসএমএমইউতে টেস্ট হচ্ছে সেখানে নির্ধারিত ফি দিয়ে জমা দিন। সেখানে চার্জ আসবে সেটা আমরা দেব। সেটা দশ হাজার হলে দেব, কিন্তু কোটি টাকা দিতে পারবো না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী

কিট আসুক না আসুক ঘুষ দেব না: জাফরুল্লাহ

আপডেট সময় ০৯:৫১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০