ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ওদের ১ জন মেসি থাকলে আমাদের ২৬ জন মেসি আছে’

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে আজ রাতেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের বিপক্ষে মাঠে নামার আগে হুঙ্কার দিয়ে রাখল মিসরীয় শিবির। লিওনেল মেসির দলকে নিয়ে তারা মোটেও ভীত নন। উল্টো প্রতিপক্ষকে প্রচ্ছন্ন এক হুঁশিয়ারি দিয়ে দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’ আছেন।

মিসরের প্রধান কোচ হোসাম হাসানের যমজ ভাই এবং দেশটির সাবেক জাতীয় ফুটবলার ইব্রাহিম হাসান। ম্যাচের আগে স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘সাদা আল-বালাদ’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের দলের প্রতি অগাধ বিশ্বাস রেখে তিনি বলেন, ‘আর্জেন্টিনার লিওনেল মেসি আছে ঠিকই, কিন্তু আমাদের আছে মোহাম্মদ সালাহ এবং আরও ২৬ জন মেসি। আশা করি ঈশ্বর আমাদের এই বিশ্বাসের প্রতিদান দেবেন।’

মূলত মেসির মতো অতিমানবের মুখোমুখি হওয়ার আগে দলের মানসিক শক্তি বাড়াতেই এমন মনস্তাত্ত্বিক চাল চেলেছেন ইব্রাহিম। ম্যাচের কৌশল নিয়ে কথা বলতে গিয়ে তিনি পরিষ্কার জানিয়ে দেন, মাঠে নেমে আলাদা করে মেসির দিকে তাকিয়ে থাকার কোনো কারণ নেই।

ইব্রাহিম বলেন, ‘আমরা মেসিকে আলাদা করে বা বাড়তি কোনো সমীহ নিয়ে দেখছি না। আমাদের খেলোয়াড়দের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা মাঠে নেমে প্রতিপক্ষের নামের দিকে না তাকিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে।’

বিশ্বকাপের নকআউটে মেসির বিপক্ষে খেলা নিয়ে কোনো বাড়তি স্নায়ুচাপে ভুগছেন না এই মিসরীয় সহকারী কোচ। আলবিসেলেস্তেদের ডিফেন্সকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি আরও যোগ করেন, ‘মেসির বিপক্ষে খেলা? এটা নিয়ে আমরা আলাদা করে ভাবছিই না। আমাদের পুরো মনোযোগ কেবল মিসর দলের ওপর। প্রতিপক্ষ মেসি হোক বা অন্য যে কেউই হোক, আমরা মাঠে নামি মরণপণ লড়াই করার জন্য। আমাদের যেমন মোহামেদ সালাহ আছেন, তেমনি দলে একঝাঁক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ওদের ১ জন মেসি থাকলে আমাদের ২৬ জন মেসি আছে’

আপডেট সময় ০২:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬