ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালিবাগে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মালিবাগে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাহসিন ফ্যাশন নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা।

রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে শ্রমিকরা এ সড়ক অবরোধ করে অবস্থান নেয়।

করোনা পরিস্থিতির কারণে রাজধানীর সড়কে জরুরি সেবা ছাড়া অন্য যান চলাচল বন্ধ রয়েছে। তবে শ্রমিকদের এ বিক্ষোভের ফলে রাস্তার একপাশে সেসব যানবাহন চলাচল বন্ধ হয়ে জটলা সৃষ্টি হয়েছে।

শ্রমিকরা জানান, তাদের দুই মাসের বেতন-ভাতা বকেয়া থাকলেও মালিক টাকা পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।

এদিকে করোনার কারণে বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। এ সংকটে পাওনা আদায়ে বাধ্য হয়ে তাদের সড়কে নামতে হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে অনুরোধ করা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মালিবাগে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট সময় ১২:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০