ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

জামালপুরে চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাসহ ৮ জন করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরে ৪ চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাসহ ৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৪ জন। এদের মধ্যে ৬ জন চিকিৎসকসহ ১৮ জনই স্বাস্থ্যকর্মী।

শনিবার রাতে জামালপুর স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শফিকুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় চার জন চিকিৎসক, একজন নার্স, একজন পুলিশ কর্মকর্তা ও দুইজন কনস্টেবলের নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত জেলায় ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমিত ওই ৪৪ জনের মধ্যে ৬ জন চিকিৎসকসহ ১৮ জনই স্বাস্থ্য বিভাগের কর্মী। সংক্রমিত অন্যদের মধ্যে ইসলামপুরের দুই নারী মারা যাওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণের বিষয়টি ধরা পড়ে।

এছাড়াও দেওয়াগঞ্জের আক্রান্ত এক ব্যকি গত সোমবার রাতে ময়মনসিংহ এসকে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর সংক্রমিতদের মধ্যে গত বুধবার এক নারীসহ ৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

নতুন করে আক্রান্তরা হলেন, জামালপুর জেনারেল হাসপাতালের একজন সহকারি সার্জন, শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের একজন রেডিওলজিস্ট, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী মেডিকেল অফিসার, জামালপুর জেনারেল হাসপাতালের একজন নার্স, জেলা পুলিশের বিশেষ শাখার একজন এসআই, পুলিশ সুপার কার্যালয়ের দুই কনস্টেবল।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

জামালপুরে চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাসহ ৮ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় ১১:৩৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০