ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা উপসর্গে মৃত্যু, ভ্যান চালিয়ে দাফন করতে নিলেন কাউন্সিলর

আকাশ জাতীয় ডেস্ক:

করোন উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন নাসিক ১০নং ওয়ার্ডের এক বৃদ্ধা। শনিবার ভোড়ে তিনি মারা যান। মৃত্যুর পর ভয়ে পরিবারের লোকজন সেই বৃদ্ধার কাছে আসেনি। এলাকার কেউ মৃত্যুর খবর শুনে আসেনি ওই বাড়িতে। বিষয়টি জানতে পেরে নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন নিজে ছুটে যান সেই বাড়িতে।

পরিবারটির সাথে কথা বলে জানতে পারেন ওই বৃদ্ধা গত কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছিলেন। পরে গতকাল (শুক্রবার) থেকে হঠাৎ শ্বাস কষ্ট শুরু হয়। এই অবস্থায় ওই বৃদ্ধা শনিবার (২৫ এপ্রিল) ভোরে মারা যায়। মৃত ওই বৃদ্ধার কাছে কেউ না আসায় কাউন্সিলর খোকন নিজে তার লোকজন নিয়ে লাশের গোসলের ব্যবস্থা করেন এবং জানাযা দিয়ে নিজেই ভ্যান চালিয়ে কবরস্থানে নিয়ে যান লাশ দাফনের জন্য।

শনিবার দুপুরে কাউন্সিলর ইফতেখার আলম খোকন ফেইসবুকে লাইভে এসে নিজেই বিষয়টি অবহিত করেন। এসময় তিনি বলেন, ‘আমি লাইভে এসেছি শুধু মানুষকে সচেতন করার জন্য। এখনও সময় আছে যারা ঘরে না থেকে অযথা বাইরে ঘোরাঘুরি করছেন তারা বাসায় থাকেন। নিজে নিরাপদ থাকেন পরিবারকে নিরাপদে রাখেন। এতোদিন আমাদের এলাকায় কোন করোনা রোগী ছিল না। এই বৃদ্ধারও করোনা ছিলো কিনা তাও জানিনা। কিন্তু উনি জীবিত অবস্থায় অনেক স্থানে গিয়েছেন। কোথায় কোথায় গিয়েছেন তা জানিনা। যদি উনি করোনা নিয়ে মৃত্যুবরণ করে থাকেন তাহলে সেটা আমাদের এলাকার জন্য নিরাপদ নয়। আমরা তার লাশ নেওয়ার জন্য ভ্যান গাড়ির চালককে ফোন করলে সেও ভয়ে আসতে চায়না। পরে আমরা ভ্যানের তালা ভেঙ্গে নিজেরাই নিয়ে আসি। আমি লাইভে শুধু একটি কারণেই এসেছি। তা হলো মানুষকে সচেতন করতে। এখনো সময় আছে সবাই ঘরেই থাকুন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা উপসর্গে মৃত্যু, ভ্যান চালিয়ে দাফন করতে নিলেন কাউন্সিলর

আপডেট সময় ১০:০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০