ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

শনিবার বিকাল ৪টা ১০ মিনিটে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন খন্দকার আসাদুজ্জামান।

দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন তিনি।

তিনি স্ত্রী, এক ছেলে মশিউজ্জামান রোমেল ও এক মেয়ে টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হকসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

টাঙ্গাইল-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন খন্দকার আসাদুজ্জামান। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

তিনি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, মুজিবনগর সরকারের প্রথম অর্থসচিব, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধু শিশু-কিশোর পরিষদের সাবেক সভাপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান আর নেই

আপডেট সময় ০৮:১৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০