ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হবিগঞ্জে হত্যার দায়ে ৮ জনের প্রাণদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরের টিপু সুলতান হত্যা মামলায় আট জনের ফাঁসি ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। বুধবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন ছয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- সুধাংশ, সুভাষ, আব্দুল মালেক, আতাউর রহমান, আবুল কাশেম, মোশারফ মিয়া ও এরশাদ আলী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল হক চৌধুরী জানান, রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলার তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মামলার বিবরণে বলা হয়, ২০১১ সালের ৭ জানুয়ারি মাধবপুর উপজেলার মনতলা এলাকার রেলওয়ে স্টেশনের কর্মকর্তা মহসিনের ছেলে ব্যবসায়ী টিপু সুলতানের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী হাসিনা আক্তার বেবী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

হবিগঞ্জে হত্যার দায়ে ৮ জনের প্রাণদণ্ড

আপডেট সময় ০৫:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭