ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গিনেস বুকে চতুর্থবার নাম লেখালেন মাগুরার মাহমুদুল

আকাশ জাতীয় ডেস্ক:

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যাকাট্রনিক্স বিভাগে ডিপ্লোমা প্রকৌশলের ছাত্র মাহমুদুল হাসান। ১৮ বছর বয়সী এই তরুণের নাম এক-দুই বার নয়, মোট চার বার নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে।

বৃহস্পতিবার রাতে চতুর্থবারের মতো গিনেজ বুকের স্বীকৃতি পান তিনি। এবার মাহমুদুল এক মিনিটে ৬৬ বার ফুটবল ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে এই রেকর্ড গড়েছেন।

মাহামুদুলের বাড়ি মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামে। বাবা সোহেল রানা অবসরপ্রাপ্ত সেনা সদস্য। মা মঞ্জুয়ারা খানম গৃহিণী।

এর আগেও তিনবার গিনেজ বুকে নাম তুলেছেন মাহমুদুল। সেগুলো হলো-গত বছর আগস্টে এক মিনিটে সবচেয়ে বেশি বার ঘাড়ের ওপর বাস্কেটবল নাচিয়ে রেকর্ড, একই বছরের এপ্রিলে এক মিনিটে দুই হাতের মধ্যে সবচেয়ে বেশি ১৪৪ বার বাস্কেটবল ঘুরিয়ে রেকর্ড এবং ২০১৮ সালে এক মিনিটে সবচেয়ে বেশি ১৩৪ বার বাহুর ওপরে ফুটবল ঘুরিয়ে রেকর্ডের মালিক হন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গিনেস বুকে চতুর্থবার নাম লেখালেন মাগুরার মাহমুদুল

আপডেট সময় ১১:০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০