ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনা নিয়ে ঢাকা থেকে পালিয়ে আসা দম্পতি রাজবাড়ীতে উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা থেকে পালিয়ে আসা করোনাভাইরাসে আক্রান্ত এক দম্পতিকে রাজবাড়ী থেকে উদ্ধার করেছে রাজবাড়ী স্বাস্থ্য বিভাগ ও সদর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসকের তথ্যের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রতন ক্লিনিকের সামনে থেকে একটি ব্যাটারিচালিত অটোবাইক থেকে তাদের উদ্ধার করে রাজবাড়ী স্বাস্থ্য বিভাগ ও রাজবাড়ী সদর থানা পুলিশ।

উদ্ধারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা তছিকুল ইসলাম (৩১) ও তার স্ত্রী শিল্পী বেগম (২৪)।

উদ্ধারকৃত তছিকুল মুঠোফোনে দৈনিক আকাশকে বলেন, ঢাকার কামরাঙ্গীচরে একটি ভাড়া বাসায় তারা বসবাস করতেন। গত বুধবার তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে এবং গতকাল বৃহস্পতিবার তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়লে তারা ঢাকা থেকে পালিয়ে আসে। তবে কোন হাসপাতাল থেকে তারা পালিয়ে আসে সেকথা জানাননি পালিয়ে আসা তছিকুল।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম দৈনিক আকাশকে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তারা ঢাকা থেকে পালিয়ে এসে কুষ্টিয়া যাচ্ছিলো এমন একটি তথ্য আসলে তারা রাজবাড়ী সদর থানা পুলিশের সহযোগিতায় আক্রান্ত দুই রোগীকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রতন ক্লিনিকের সামনে থেকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ঢাকার কোন হাসপাতাল থেকে পালিয়ে এসেছে সেকথা তিনি জানাতে অসম্মতি জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনা নিয়ে ঢাকা থেকে পালিয়ে আসা দম্পতি রাজবাড়ীতে উদ্ধার

আপডেট সময় ০৭:৫২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০