ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইন্টার মিলানের ২৫ ফুটবলারের ২৩ জনই করোনায় আক্রান্ত ছিলেন?

আকাশ স্পোর্টস ডেস্ক: 

গেল জানুয়ারিতে ইন্টার মিলানের ২৫ ফুটবলারের ২৩ জনেরই শরীরে করোনাভাইরাসের লক্ষণ ছিল। এমনকি এক ফুটবলার মাঠে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তবু কারো কোনো পরীক্ষা করা হয়নি।

এ বিস্ফোরক দাবি করেছেন ইতালিয়ান ক্লাবটির তারকা ফুটবলার রোমেলু লুকাকু। ইন্সটাগ্রাম লাইভে এসে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন তিনি।

লুকাকু বলেন, ডিসেম্বরের শেষে আমাদের এক সপ্তাহের ছুটি ছিল। এরপর অনুশীলনে ফিরি। ফিরেই দেখি আমাদের বেশিরভাগ ফুটবলারের কাশি, জ্বর।

বেলজিয়ামের অন্যতম ফুটবল সুপারস্টার লুকাকু। দেশটির টিভি সঞ্চালিকা ক্যাট কেরখোফসকে এ সাক্ষাৎকার দেন তিনি। ক্যাট আবার নাপোলি তারকা ড্রিয়েস মার্টেন্সের স্ত্রী।

লুকাকু বলেন, ওই সময় ‘সিরি এ’র ম্যাচে কাগলিয়ারির বিরুদ্ধে খেলতে নেমেছিলাম আমরা। মাত্র ১৭ মিনিটেই আমাদের ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার মাঠে অজ্ঞান হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তাকে তুলে নিতে হয়।

তিনি যোগ করেন, ইন্টারের সবাই সেদিন কাশছিল। ওই দিন স্পনসরের ডিনারে যাওয়ার কথা ছিল সবার। কিন্তু আমি সোজা শুতে চলে যাই।

লুকাকুর ভাষ্য, আমাদের কোনো টেস্ট হয়নি তখনও। তাই আমরা কোনোদিনই জানতে পারব না সত্যি করোনাভাইরাসে আক্রান্ত ছিলাম কি-না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিতে হামলার প্রভাবে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

ইন্টার মিলানের ২৫ ফুটবলারের ২৩ জনই করোনায় আক্রান্ত ছিলেন?

আপডেট সময় ০৯:০১:১০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০