ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অহেতুক বের হওয়ায় পুরান ঢাকায় ১১ জনকে জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানীর পুরান ঢাকার চানখারপুল ও চকবাজার এলাকায় অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অভিযানকালে সামাজিক দূরত্ব না মানায় ও অহেতুক যানবাহন নিয়ে বাইরে বের হওয়ায় ১১ যানবাহনের মালিককে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত র‌্যাব-১০ এর সহযোগিতায় চলা অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর একটা পদক্ষেপ হিসেবে সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বেচ্ছায় নিজেকে আলাদা রাখার পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু কিছু মানুষ নিয়ম ভেঙে দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি বাড়াচ্ছেন। তাই সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে, জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবিলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি কমানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণে পুরান ঢাকার দুটি স্থানে অভিযান পরিচালনা করা হয়।’

অভিযানকালে সরকারি নিয়ম না মেনে অহেতুক বের হওয়ায় ও ঘোরাঘুরি করায় এবং সামাজিক দূরত্ব না মানায় ৬টি মোটরসাইকেল, একটি পিকআপ, একটি মাইক্রোবাস ও তিনটি প্রাইভেটকারের ১১ জনকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অহেতুক বের হওয়ায় পুরান ঢাকায় ১১ জনকে জরিমানা

আপডেট সময় ০৭:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০