ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেরপুরের সেই ভিক্ষুককে ঘর তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা করোনা তহবিলে দান করা সেই ভিক্ষুক নজিমুদ্দিনকে (৮০) ঘর তুলে দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে নজিমুদ্দিনকে ভিটেমাটি ও পাকাবাড়ি করে দেয়ার নির্দেশনা আসে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নজিমুদ্দিনের টাকা দেয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। রাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে নজিমুদ্দিনকে ভিটেমাটি ও পাকাবাড়ি করে দেয়ার নির্দেশনা আসে। খাস বন্দোবস্তসহ নজিমুদ্দিনকে বাড়ি করে দেয়ার প্রক্রিয়া চলছে।

নজিমুদ্দিন ভিক্ষা করে সংসার চালান। নিজের বসতঘর মেরামত করার জন্য দুই বছরে ভিক্ষা করে জমান ১০ হাজার টাকা। কিন্তু এ টাকা দিয়ে তার নিজের ঘর মেরামত না করে মঙ্গলবার দুপুরে দান করেন শেরপুরের ঝিনাইগাতীতে কর্মহীনদের খাদ্য সহায়তার জন্য খোলা তহবিলে।

তিনি মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও এলাকায় ইউএনও রুবেল মাহমুদের হাতে এ টাকা তুলে দেন।

নজিমুদ্দিন ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের ইয়ার আলীর ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেরপুরের সেই ভিক্ষুককে ঘর তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০