ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জামালপুরে পুলিশ সাংবাদিক চিকিৎসকসহ ছয়জনের করোনা শনাক্ত

আকাশ জাতীয় ডেস্ক:

জামালপুর শহরে পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ছয়জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জামালপুরের ডেপুটি সিভিল সার্জর ডা. কেএম শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিকুজ্জামান বলেন, ছয়জন আক্রান্তের মধ্যে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন সাংবাদিক, জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, একজন ওয়ার্ড বয়, একজন ব্রাদার এবং একজন বাবুর্চি রয়েছে। এদের মধ্যে পুলিশ কর্মকর্তা তার নিজ বাসায় আইসোলেশনে থাকবেন এবং বাকি পাঁচজনকে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন।

এ নিয়ে জেলায় মোট ৩২ জন আক্রান্ত হলেন। এর মধ্যে ইসলামপুরের দুই নারীর মৃত্যুর পরে তাদের নমুনা সংগ্রহ করা হলে করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়া ২০ এপ্রিল ময়মনসিংহ এসকে করোনা হাসপাতালে চিকিৎসাধীন দেওয়ানগঞ্জের দুলাল মিয়া মারা যান।

আক্রান্তদের মধ্যে জামালপুর সদরে ১০ জন, মাদারগঞ্জে নয়জন, ইসলামপুরে পাঁচজন, দেওয়ানগঞ্জে তিনজন, মেলান্দহে তিনজন এবং বকশীগঞ্জে দুজন রয়েছেন।

আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জামালপুরে পুলিশ সাংবাদিক চিকিৎসকসহ ছয়জনের করোনা শনাক্ত

আপডেট সময় ১১:০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০