ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

‘দেশে অনেকে নির্দেশনা মানছেন না ফলে সংক্রমিত হয়ে যাচ্ছেন’

আকাশ জাতীয় ডেস্ক: 

জনগণ যদি আরও সচেতন হয় এবং নিজেকে সুরক্ষিত রাখে তবে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যাবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেকে নিজেই সুরক্ষিত করতে হবে। অনেকে যথাযথভাবে নির্দেশনাগুলো মানতে চাইছেন না। ফলে অনেকে সংক্রমিত হয়ে যাচ্ছেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সবাইকে যথাযথভাবে স্বাস্থ্য নির্দেশনাগুলো মানার সঙ্গে সবধরনের জমায়েত এড়িয়ে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে মক্কা-মদিনা, ভ্যাটিক্যান সিটি থেকে শুরু করে সব জায়গায় সব জমায়েত বন্ধ করা হয়েছে। সবাইকে আরও সচেতন হতে হবে।

এপ্রিল মাসটা করোনা সংক্রমণ বাড়ার ঝুঁকির কথা পুনঃরুল্লেখ করে শেখ হাসিনা বলেন, আগেই বলেছি এপ্রিল মাসটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, এপ্রিল মাসটা আমাদের কষ্টের হবে। এ মাসটা আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ইউরোপ-আমেরিকা থেকে বাংলাদেশে করোনা সংক্রমণ কম ছড়ানো এবং কম হতাহতের কথা কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের জনগণ যদি আরও সচেতন হয়, নিজেকে আরও সুরক্ষিত করে তবে বাংলাদেশে করোনার প্রকোপ নিয়ন্ত্রণ করা যাবে। রোগের প্রাদুর্ভাবটা যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্থিক অনিয়মের অভিযোগে রাকুল প্রীত ও প্রযোজক ভাসুর অফিসে

‘দেশে অনেকে নির্দেশনা মানছেন না ফলে সংক্রমিত হয়ে যাচ্ছেন’

আপডেট সময় ০১:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০