ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনা: হাজার টন খাদ্য ও মাংস দান করলেন সালাহ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নিজ গ্রামের অধিবাসীদের বিপুল পরিমাণের খাদ্য দান করেছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

মিশরের বাসিয়ন শহরের গ্রাম নাগ্রিগের পরিবারগুলোর জন্য হাজার টন খাদ্য ও তাজা মাংস পাঠিয়েছেন ২৭ বছর বয়সী ‘মিশরীয় মেসি’।

করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে সালাহর নিজ গ্রামের অধিবাসীদের জন-জীবনও। তার জন্য খাদ্য পাঠানোর পাশাপাশি লিভারপুল তারকা গ্রামবাসীদের উপদেশ দিয়েছেন, সবাইকে করোনার সময় নিরাপদে থাকার।

যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য সান জানিয়েছে, সালাহর এই সর্বশেষ দানের আর্থিক মূল্য ৪ লাখ ৫ হাজার পাউন্ডের কাছাকাছি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ২৮ লাখ ৫৪ হাজার টাকা।

সালাহর পিতা সালাহ গালি জানিয়েছেন, কোভিড-১৯ প্রাদুর্ভাব ঠেকাতে তাদের গ্রামটি পরিস্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে এবং সবাইকে মাস্ক দেওয়া হয়েছে।

উত্তর আফ্রিকান দেশ মিশরে ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২০৫ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাকলেস ফটোশুটে ট্রোলের মুখে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

করোনা: হাজার টন খাদ্য ও মাংস দান করলেন সালাহ

আপডেট সময় ০৮:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০