ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

না’গঞ্জ জেলা প্রশাসনের দুই সহকারী কমিশনার করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দুই সহকারী কমিশনার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) আক্রান্ত দুজন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখার কর্মকর্তা মো. মজনুর হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

আক্রান্তরা হলেন- জেলা প্রশাসনের এসএ শাখার সহকারী কমিশনার (জেলা ই-সেবা কেন্দ্র) ও সাধারণ শাখার সহকারী কমিশনার (গোপনীয় শাখা, সাধারণ শাখা, ব্যবসা বাণিজ্য শাখা, লাইব্রেরী শাখা)।

আক্রান্ত এসএ শাখার সহকারী কমিশনার বলেন, পহেলা বৈশাখের আগেই নমুনা পরীক্ষার পর আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। তারপর থেকেই আইসোলেশনে আছি এবং আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী ওষুধ সেবন করছি। এখন অনেকটাই সুস্থ।

সাধারণ শাখার সহকারী কমিশনার বলেন, গত ১৪ এপ্রিল আইইডিসিআর এর প্রতিনিধিরা নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পরে ১৬ এপ্রিল আইইডিসিআর থেকে জানানো হয় আমার রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ। তারপর থেকেই আইসোলেশনে আছি। তবে আগের থেকে এখন ভালো আছি।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

না’গঞ্জ জেলা প্রশাসনের দুই সহকারী কমিশনার করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৫:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০