ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে করোনার কাছে হার মানলেন বিশ্বকাপজয়ী ফুটবলার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৭৬ বছর বয়সে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন লিডস ইউনাইটেড কিংবদন্তি নরমান হান্টার।

কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ার পর গত শুক্রবার (১০ এপ্রিল) হাসপাতালে ভর্তি করা হয় হান্টারকে। কিন্তু করোনার বিপক্ষে এক সপ্তাহের লড়াই শেষের আগে হেরে গেলেন সাবেক ইংলিশ ডিফেন্ডার।

হান্টারের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে লিডস ইউনাইটেড। ইংলিশ ফুটবল ক্লাবটি জানায়, ‘হান্টারের মৃত্যু এক বিশাল শূন্যতা তৈরি করেছে ক্লাব ও তার পরিবারের মধ্যে।’

লিডস ‍বিবৃতিতে আরও জানায়, ‘তার (হান্টার) অবদান কখনও ভোলার নয়। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও তার বন্ধুদের সহমর্মিতা জানাচ্ছি।’

পেশাদারি ক্যারিয়ারের প্রথম ১৪ বছরে লিডসের জার্সিতে ৭২৬ ম্যাচ খেলেছেন হান্টার। জিতেছেন দু’টি লিগ শিরোপা। ১৯৭৫ সালে ইংলিশ ক্লাবটির হয়ে ইউরোপীয়ান কাপের ফাইনালে খেলেছেন তিনি। তবে সে ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে শিরোপা বঞ্চিত হয় লিডস।

লিডসের স্বর্ণযুগের মূল সারথি হান্টার পরিচিত ছিলেন টাফ ট্যাকলিংয়ের জন্য। যার ফলে তার নামই হয়ে গিয়েছিল ‘বাইটস ইয়ার লেগস’।

এছাড়া স্যার আল্ফ রামসে’র অধীনে ১৯৬৬ বিশ্বকাপ খেলেছেন হান্টার। সাবেক লিডস তারকা ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ২৮ ম্যাচ খেলে গোল করেছেন ২টি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অবশেষে করোনার কাছে হার মানলেন বিশ্বকাপজয়ী ফুটবলার

আপডেট সময় ১০:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০