ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

চাল চুরির ঘটনা বঙ্গবন্ধুর কথা মনে করিয়ে দেয়: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে চাল চুরির মহোৎসব চলছে। তিনি বলেন, চাল চুরির এই ঘটনা বঙ্গবন্ধুর শাসনামলের কথা মনে করিয়ে দেয়। বঙ্গবন্ধু বলেছিলেন, সবাই পায় সোনার খনি, আমরা পেয়েছি চোরের খনি।

শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলেনে এ কথা বলেন মির্জা ফখরুল। সরকার এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণকে সিরিয়াসলি নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ।

বিএনপির এই মুখপাত্র বলেন, সরকার ও দায়িত্বশীল মন্ত্রীরা দেশের বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছেন বলে মনে হয় না। করোনায় লক্ষণ নিয়ে হটলাইনে কল যাচ্ছে লক্ষাধিক, কিটের অভাবে পরীক্ষা করা হচ্ছে না। বহু আগে থেকেই বিএনপি বারবার যে ধরনের আশঙ্কার কথা বলে এসেছে, সেটাই এখন দেখা যাচ্ছে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে পুরো দেশকে।

তিনি আরো বলেন, সরকারি দলের দায়িত্বশীল মন্ত্রীরা যেভাবে কথা বলছেন, সেই ভাষা, ভঙ্গি, বডি ল্যাংগুয়েজে কথাবার্তা বলে যাচ্ছেন, এখন পর্যন্ত মনে হয় না, এ বিষয়টাকে (করোনাভাইরাস) তারা সিরিয়াসলি নিয়েছেন। তারা এখনও দোষারোপের মধ্যেই রয়েছেন এবং বিএনপি কী করছে না করছে, সেটাই তাদের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে সংবাদ সম্মেলনের শুরুতেই গভীর সমবেদনা জানান বিএনপির এই নেতা। পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে মাঠে-ময়দানে কর্তব্যরত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তা ও আর্থিক প্রণোদনার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

চাল চুরির ঘটনা বঙ্গবন্ধুর কথা মনে করিয়ে দেয়: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:২০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০