ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

করোনা সন্দেহে যুবককে হাসপাতালে ফেলে পালাল স্বজনরা

আকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের ছাতকে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসা এক যুবককে ফেলে রেখে পালিয়ে গেছেন তার স্বজনরা।

তার নাম জসিম উদ্দিন। তিনি উপজেলার আমেরতল গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছাতক হাসপাতালে জসিমকে ফেলে পালিয়ে যায় তার আত্মীয়রা।

জানা যায়, গত ২৫ মার্চ ঢাকার কেরানীগঞ্জ থেকে ছাতকে আসেন জসিম। তারপর গত এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে একই উপজেলার জয়নগর তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার রাতে তাকে ছাতক হাসপাতালে নিয়ে আসেন আত্মীয়রা।

কর্তব্যরত ডাক্তার তার কভিড-১৯ পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে হাসপাতালে হুলুস্থুল শুরু হয়। এরইমধ্যে জসিমকে হাসপাতালে নিয়ে আসা স্বজনরা পালিয়ে যায় ।

এরপর শারীরিক অবস্থা অবনতি হলে জসিমকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

করোনা সন্দেহে যুবককে হাসপাতালে ফেলে পালাল স্বজনরা

আপডেট সময় ০২:০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০