ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

আল্লামা শফী আইসিইউতে, দোয়া কামনা

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন দেশের শীর্ষ আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীকে আইসিইউতে নেয়া হয়েছে। তার লাঞ্চে ইনফেকশন হয়েছে। ছেলে মাওলানা আনাস মাদানী তার বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আনাস মাদানী জানান, আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হলেও লাঞ্চে ইনফেকশন ধরা পড়েছে। ফলে বৃহস্পতিবার দুপুরে তাকে আইসিইউতে নেয়া হয়।

গত মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক ডা. মতিউর রহমানের অধীনে অভিজ্ঞ ডাক্তারদের মেডিকেল বোর্ডের মাধ্যমে তার চিকিৎসা চলছে।

এর আগে গত ১১ এপ্রিল বিকালে বমি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যা নিয়ে আল্লামা আহমদ শফী চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

আল্লামা শফীর বয়স ১০৩ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

আল্লামা শফী আইসিইউতে, দোয়া কামনা

আপডেট সময় ০৭:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০