ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হূসাইন লাইফ সাপোর্টে

আকাশ জাতীয় ডেস্ক:

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হূসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানা গেছে।

রাজধানীর নিকুঞ্জ ১ কল্যাণ সমিতির জয়েন্ট সেক্রেটারি ফারুকুল ইসলাম দৈনিক আকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন। ড. সা’দত হূসাইন এই সমিতির সাবেক সভাপতি।

ফারুকুল ইসলাম জানান, সোমবার দুপুরে বাসায় থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসতাপালে ভর্তি করা হয়। তিনি ব্রেইন স্টোক করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্ট দিয়ে ড. সা’দত হূসাইনের দ্রুত আরোগ্য কামনা করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স কমিশনার (অবসরপ্রাপ্ত) কাজি এমদাদ।

তিনি লেখেন, ‘প্রাক্তন কেবিনেট সেক্রেটারি ও পিএসসি’র সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ ও রাষ্ট্রচিন্তাবিদ, লেখক ও গবেষক ড. সা’দত হোসাইন গুরুতর অসুস্থ হয়ে ইউনাইটেড হসপিটালে লাইফ সাপোর্টে আছেন বলে জানা গেছে। এনবিআরের চেয়ারম্যান থাকাকালীন আমি দ্বিতীয় সচিব হিসেবে তাঁর সাথে কাজ করেছি। মহান আল্লাহ পাক এই গুণীকে দ্রুত সুস্থ করে দিন। আমীন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্থিক অনিয়মের অভিযোগে রাকুল প্রীত ও প্রযোজক ভাসুর অফিসে

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হূসাইন লাইফ সাপোর্টে

আপডেট সময় ০৪:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০