ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

সৌদি থেকে ফিরলেন ৩৬৬ জন

আকাশ জাতীয় ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে আটকে যাওয়া ওমরা যাত্রীসহ সৌদি আরব থেকে ৩৬৬ জন ঢাকায় পৌঁছেছেন।

বুধবার রাত সাড়ে ৮টার পর সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

মূলত ওমরা করতে গিয়ে আটকা পড়া ১৩২ জনের সঙ্গে সৌদিতে ডিপোর্টেশন সেন্টারে থাকা ২৩৪ জন বাংলাদেশি কর্মী দেশে ফিরলেন।

সৌদির স্থানীয় সময় দুপুর ১২টায় জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিশেষ এই ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। দেশে ফেরা এসব বাংলাদেশিকে সরকারি ব্যবস্থাপনায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিমানবন্দর থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের কোয়ারেন্টাইনে পাঠানোর কথা রয়েছে।

বিকালে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন মুঠোফোনে দৈনিক আকাশকে বলেন, ‘যিনি দেশের বাহিরে থেকে আসবেন ওনাকে আমাদের ইনস্টলেশন (পৃথকীকরণ) কোয়ারেন্টাইনে রাখা হবে। ওনাদের অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। সেখানে আর্মর্ড ফোর্স তাদের দেখাশোনা করবেন।’

জানা যায়, এই ৩৬৬ জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট গত ৯ এপ্রিলই ঢাকায় আসার কথা ছিল। কিন্তু করোনার বিস্তাররোধে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় তা সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

সৌদি থেকে ফিরলেন ৩৬৬ জন

আপডেট সময় ১০:২৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০