ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৩১,নতুন ২১৯,সুস্থ ৭,মৃত্যু ৪

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে আজও নতুন করে ২১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ১২৩১ জনে। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। নতুন করে ৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪৯ জন। করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত মার্চ মাসের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

গেল ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর মাসের শেষ দিক থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। এই সিদ্ধান্তের পরও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার এরইমধ্যে নানা পদক্ষেপও নিয়েছে।

এই ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বেই টালমাটাল অবস্থা। সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় লাখ। অন্যদিকে ভাইরাসটিতে মারা গেছেন ২৬ হাজারেরও বেশি মানুষ।

বুধবার বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ। এছাড়া এতে প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭৫৪ জন। অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরে ফিরেছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৯৭ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৩১,নতুন ২১৯,সুস্থ ৭,মৃত্যু ৪

আপডেট সময় ০২:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০