ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত ২ ব্যক্তির করোনা শনাক্ত, নগরকান্দা লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার দুজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ওই এলাকায় গেছেন বলে জানা গেছে।

এ ঘটনায় করোনাভাইরাসের বিস্তার রোধে পুরো উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে নগরকান্দা উপজেলাকে লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

করোনা আক্রান্তদের একজন ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গীনগরকান্দা গ্রামের বাসিন্দা। তার বয়স ৬২ বছর। আরেকজন একই ইউনিয়নের আটাইল গ্রামের বাসিন্দা। তার বয়স ৪৮ বছর।

এদের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই দুই ব্যক্তি কাদের সঙ্গে মেলামেশা করেছেন এবং কোথায় কোথায় যাতায়াত করেছেন সে সম্পর্কে তথ্য সংগ্রহ করছি। সোমবার সন্ধ্যা ৬টা থেকে নগরকান্দা উপজেলা লকডাউন হওয়ায় সবাইকে আইন মেনে ঘরে অবস্থান করতে অনুরোধ করছি।

জেতী প্রু আরও বলেন, সোমবার নগরকান্দায় করোনাভাইরাস আক্রান্ত দুই রোগী পাওয়া গেছে। ওই দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সোমবার বিকালে রিপোর্টে তাদের করোনা পজেটিভ এসেছে।

ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ওই দুই ব্যক্তির মধ্যে একজন ঢাকা থেকে এবং অপরজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন। পাঁচ থেকে ছয় দিন আগে ওই দুই ব্যক্তি বাড়িতে আসেন। এর আগে তারা বাড়িতে থাকতেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত ২ ব্যক্তির করোনা শনাক্ত, নগরকান্দা লকডাউন

আপডেট সময় ০১:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০