ঢাকা ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আল্লাহর কাছে প্রার্থনা, মহামারির প্রলয় থেমে যাক

আকাশ জাতীয় ডেস্ক: ‘

করোনা ভাইরাস মহামারি যেন দ্রুত থেমে যায় সেজন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নতুন বছরে (বাংলা নববর্ষ) মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা, মহামারির এই প্রলয় দ্রুত থেমে যাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হোন।’

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী।

আতঙ্কিত না হয়ে সাহস ও ধৈর্যের সঙ্গে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভয় পাবেন না। ভয় মানুষের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে।’

‘আমাদের সকলকে সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সরকার সব সময় আপনার পাশে আছে।’

সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ আতঙ্ক ছড়াবেন না। কিছু কিছু স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ সঙ্কটকালে এটা কোনোভাবেই কাম্য নয়। আপনারা বিভ্রান্ত হবেন না।’

দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তথ্য তুলে ধরে এই মহামারি মোকাবিলা করতে সরকারকে সহায়তা করতে মিডিয়া কর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

করোনা ভাইরাসে সৃষ্ট সংকট কেটে যাবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যে আঁধার আমাদের চারপাশকে ঘিরে ধরেছে, তা একদিন কেটে যাবেই। বৈশাখের রুদ্র রূপ আমাদের সাহসী হতে উদ্বুদ্ধ করে। মাতিয়ে তোলে ধ্বংসের মধ্য থেকে নতুন সৃষ্টির নেশায়।’

বিদ্রোহী কবির ভাষায় তাই বলতে চাই:

‘ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়।

তোরা সব জয়ধ্বনি কর!

তোরা সব জয়ধ্বনি কর!

ধ্বংস দেখে ভয় কেন তোর? – প্রলয় নূতন সৃজন-বেদন!

আসছে নবীন- জীবন-হারা অ-সুন্দরে করতে ছেদন!’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেলের জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে কক্সবাজারে অপু বিশ্বাস

আল্লাহর কাছে প্রার্থনা, মহামারির প্রলয় থেমে যাক

আপডেট সময় ১১:১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০