ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওজনে চাল কম দেওয়ায় আ’লীগ নেতার কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ১০ টাকা কেজির চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান এ আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। নজরুল ইসলাম কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খবির উদ্দিন  জানান, উল্লেখিত কর্মসূচির আওতায় কাগাপাশা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের ডিলার নজরুল ইসলাম। তার মোট গ্রাহক ৫০৩ জন। চলতি লটে রোববার ১৭৬ জন ও সোমবার ১৩৪ জনের মধ্যে চাল বিতরণ করেন। বাকি ছিলেন আরও ১৯৩ জন।

প্রতিদিনই তিনি ৩০ কেজির জায়গায় ২২, ২৬ ও ২৭ কেজি জনপ্রতি বিতরণ করছিলেন। এ অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালত তাকে শাস্তি দেন। নজরুল ইসলামের ডিলারশিপ বাতিলের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে নতুন ডিলার নিয়োগের পর উপকারভোগীদের মধ্যে অবশিষ্ট চাল বিতরণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ওজনে চাল কম দেওয়ায় আ’লীগ নেতার কারাদণ্ড

আপডেট সময় ০৭:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০