ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা থেকে মুক্তি পেতে বেশি বেশি দোয়া দরুদ পড়ুন: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পেতে ঘরে বসে মহান আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া ও মোনাজাত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর জেলা প্রশাসক ও জেলার অন্যান্য সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস সবার জন্যই একটি বিপদ। এ বিপদ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া দরুদ পড়ুন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে ঝালকাঠি জেলার একটি মসজিদের খতিব যুক্ত হন।

এ সময় খতিব বলেন, ‘সরকারের নির্দেশ অনুযায়ী, ঝালকাঠির সব মসজিদে জুমার নামাজ ১০ জন পড়েছেন। ওয়াক্তিয়া নামাজেও পাঁচজনের বেশি মুসল্লি রাখা হচ্ছে না। শবে বরাতের নামাজ বাসায় আদায় করেছেন সবাই। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে মহান আল্লাহর দরবারে করোনাভাইরাস থেকে মুক্তি লাভের জন্য দোয়া করছি। সবাই দেশবাসী ও পৃথিবীর সবার জন্য দোয়া করছেন।’

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিওতে খতিবের এ বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে মক্কা ও মদিনাতেও কারফিউ দেওয়া হয়েছে। করোনাভাইরাস থেকে আমরা রক্ষা পাই, দেশ ও সমগ্র জাতি যাতে মুক্তি পায় এজন্য ঘরে বসেই সবারই আল্লাহর কাছে দোয়া করতে হবে। যাতে আল্লাহ আমাদের সবাইকে এ বিপদ থেকে রক্ষা করেন।’

প্রসঙ্গত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৬২১ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৩৯ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনা থেকে মুক্তি পেতে বেশি বেশি দোয়া দরুদ পড়ুন: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০