ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজবাড়ীতে ৫ করোনা রোগী শনাক্ত, সদর উপজেলা লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার মধ্যে পাঁচ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, রাজবাড়ীতে এখন পর্যন্ত ২৮ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে আজ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের তিনজন এবং রাজবাড়ী পৌরসভার দুইজনসহ মোট পাঁচ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজেটিভ হয়।

আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের একজন, রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকায় দুইজন, চন্দনী ইউনিয়নের আফড়া গ্রামের একজন এবং ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বকসীপুর গ্রামের একজন।

সিভিল সার্জন জানান, আক্রান্ত পাঁচ ব্যক্তির মধ্যে একজন বিদেশফেরত। বাকি চারজনের ব্যাপারে তথ্য সংগ্রহের কাজ চলছে। একমাত্র আক্রান্ত নারী রাজবাড়ী এবং কুষ্টিয়ার বাইরে যাননি। আক্রান্তরা এখন পর্যন্ত বাড়িতে অবস্থান করছেন। তাদেরকে দ্রুত সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে আনার ব্যাপারে চেষ্টা অব্যহত রয়েছে।

এদিকে রাজবাড়ীতে পাঁচ ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হবার কারণে রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভাকে লকডাউন করেছে জেলা প্রশাসক দিলসাদ বেগম।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খান বলেন, রাজবাড়ীতে আজ পাঁচ ব্যাক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হবার কারণে সদর উপজেলার ১৪টি ইউনিয়নসহ রাজবাড়ী পৌরসভাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাজবাড়ীতে ৫ করোনা রোগী শনাক্ত, সদর উপজেলা লকডাউন

আপডেট সময় ০৩:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০