ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসককে ঢাকায় প্রেরণ

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে সেই চিকিৎসককে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকার পথে রয়েছে বলে জানিয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি জানান, বুধবার দুপুরের দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার রাতে বাসা থেকে ওই চিকিৎসককে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়া হয়। প্রথমে হাসপাতালের আইসিইউতে নেয়া হলেও পরে সাড়ে ১১টার দিকে কেবিনে নিয়ে আসা হয়। অক্সিজেন সাপোর্ট দিয়ে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়। সিলেটে করোনা রোগীর জন্য আলাদা ভ্যান্টিলেশন ব্যবস্থা না থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়।

আক্রান্ত চিকিৎসকের একজন স্বজন জানান, চিকিৎসককে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কিংবা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানোর চেষ্টা করছেন। এতদিন মূলত বাসায় রেখে আক্রান্তকে তারা চিকিৎসা সেবা দিয়ে এসেছেন। অবস্থার অবনতি হওয়ায় তার আইসিইউর প্রয়োজন দেখা দেয়। কিন্তু বিভিন্ন কারণে সেটি সিলেটে সম্ভব হচ্ছে না।

গত রবিবার সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রথম আক্রান্ত হিসেবে এই চিকিৎসককে শনাক্ত করা হয়।

সেদিন রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর বরাত দিয়ে ওই রোগীর কোভিড-১৯ পজিটিভ পাওয়ার তথ্য জানান সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। এর পর থেকে নিজ বাসায় আইসোলেটেড ছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসককে ঢাকায় প্রেরণ

আপডেট সময় ০৮:৪৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০