ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না মানুষ: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। তাই ওই নির্বাচনে জাতীয় পার্টি ছাড়া কোনো উপায় নেই। ৩শ’ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা-ভাবনা নিয়ে জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে রংপুর যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর কলেজ মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি। এসময় জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার আহ্বায়ক আলহাজ্ব শওকত চৌধুরী উপস্থিত ছিলেন।

এরশাদ বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। ষোড়শ সংশোধনী নিয়ে আদালতের রায় নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, বর্তমান সরকার জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে আর বিএনপি ক্ষয়িষ্ণু দলে পরিণত হয়েছে। তাই জাপা ছাড়া কোনো বিকল্প নেই।

তিনি বলেন, রাষ্ট্রপতি থাকা অবস্থায় পানি মাড়িয়ে বন্যার্ত মানুষের ত্রাণ বিতরণ করেছেন। দেশের মানুষ তা ভুলে যায়নি।কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরীও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বন্যার্ত এক হাজার পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, আলু ৩ কেজি, মসুর ডাল ১ কেজি, নারীদের শাড়ি ও পুরুষদের মাঝে লুঙ্গি বিতরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না মানুষ: এরশাদ

আপডেট সময় ০১:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭