ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জামালপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ফারমাসিস্ট করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফারমাসিস্টের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে।

জেলা সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করে জানান, শরীরে জ্বর অনুভব হওয়ায় ৫ এপ্রিল ৩৫ বছরের ওই ফার্মাসিস্টের নমুনা সংগ্রহ করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে পাঠানো হয়। সেখানে পরীক্ষা শেষে করোনা পজেটিভ পাওয়া গেছে। তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশনে রাখার হয়েছে। তিনি যে কোয়াটারে থাকতেন সেটি লকডাউন করা হয়েছে। এছাড়া তার সংস্পর্শে থাকা ডাক্তার, নার্সসহ অন্যদের শনাক্তের পর কোয়ারেন্টাইনে রাখা হবে। তবে জরুরি সেবাদান প্রতিষ্ঠান হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি লকডাউন করা সম্ভব নয় বলে জানান তিনি।

আক্রান্ত ফারমাসিস্টের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হলে তিনি জানান, তার বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হাদিরা বাজারের গোহাত্রা এলাকায়। গত বৃহস্পতিবার তিনি তার গ্রামের বাড়ি থেকে জামালপুরে ফেরেন। এরপর হালকা জ্বর অনুভব করলে নিজ ইচ্ছায় নমুনা সংগ্রহ করতে বলেন তিনি। তবে কোথা থেকে সংক্রমিত হয়েছেন তা বলতে পারছেন না তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই

জামালপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ফারমাসিস্ট করোনায় আক্রান্ত

আপডেট সময় ১০:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০