ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

করোনা মোকাবেলায় প্রতি জেলায় ৩টি করে গাড়ি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বর্তমান প্রেক্ষাপটে দেশের প্রতিটি জেলায় স্যাম্পল কালেকশনের জন্য ২টি যানবাহন এবং রোগী পরিবহনের জন্য একটি করে যানবাহন (মাইক্রোবাস) প্রস্তুত রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এ বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২ অধিশাখা) উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্যমন্ত্রীর এ নির্দেশনা জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘…করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবেলার জন্য দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসককে আহ্বায়ক করে একটি করে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। করোনা আক্রান্ত রোগী সনাক্ত করণের লক্ষ্যে ইতোমধ্যে ঢাকাসহ বিভিন্ন বিভাগে কয়েকটি টেস্ট ল্যাব স্থাপন করা হয়েছে। এ প্রেক্ষাপটে প্রতিটি জেলায় স্যাম্পল কালেকশনের জন্য কমপক্ষে দুটি যানবাহন ও রোগী পরিবহনের জন্য একটি যানবাহন (মাইক্রোবাস) প্রস্তুত রাখার জন্য মাননীয় মন্ত্রী নির্দেশ প্রদান করেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনা মোকাবেলায় প্রতি জেলায় ৩টি করে গাড়ি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৫:২১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০