ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

মারা গেলেন বার্সা-রিয়াল-অ্যাথলেটিকোর সাবেক কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

মারা গেলেন স্প্যানিশ ফুটবলের জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের সাবেক কোচ সার্বিয়ার রাদোমির অ্যান্টিচ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১। অ্যান্টিচের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

এক বিবৃতিতে অ্যাথলেটিকো জানায়, ‘অ্যান্টিচ আমাদের একজন কিংবদন্তি কোচ। তুমি সব সময় আমাদের হৃদয়ের মনিকোঠায় থাকবে। শান্তিতে থেকো। তোমার মৃত্যুতে আমরা শোকাহত।

খেলোয়াড়ি জীবন শেষে ১৯৮৮ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন অ্যান্টিচ। কোচ হিসেবে প্রথম রিয়াল জারাগোজা দায়িত্ব পান তিনি। এরপর রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা ও সেল্টা ভিগো কোচ ছিলেন অ্যান্টিচ।

১৯৯৫-৯৬ মৌসুমে কোচ হিসেবে অ্যাতলেটিকোর হয়ে লা লিগা ও কোপা দেল রে’ও জিতেন অ্যান্টিচ। এছাড়া ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত সার্বিয়া জাতীয় দলের কোচও ছিলেন তিনি।

ফুটবল ইতিহাসে অ্যান্টিচই একমাত্র কোচ যিনি স্পেনের তিন জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

মারা গেলেন বার্সা-রিয়াল-অ্যাথলেটিকোর সাবেক কোচ

আপডেট সময় ০১:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০