ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানিকগঞ্জে ৩ করোনা রোগী শনাক্ত

আকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জের সিংগাইরে তাবলীগ জামাতের ১১ জনের নমুনা পরীক্ষায় তিনজন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। মঙ্গলবার বেলা ১ টার দিকে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। ওই তিনজনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনের রাখার প্রস্তুতি চলছে।

তিনি জানান, গত ২৪ মার্চ ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরের বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদ্রাসায় তাবলীগ জামাতে এসেছিলেন ১২ সদস্যর একটি দল। এদের মধ্যে গত শনিবার ৬০ বছরের এক বৃদ্ধের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। তাকে ঢাকার আইইডিসিআরে পরীক্ষা করালে তার শরীরে করোনাভাইরাস ধরা পরে।

পরবর্তীতে রবিবার ওই মাদ্রাসাসহ পুরো সিংগাইর পৌরসভাকে লক ডাউন করে দেয় প্রশাসন। সেই সাথে তাবলীগ জামাতের ১১ সদস্যকে ওই মাদ্রাসায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। একই সাথে জামাতে যোগ দেওয়া স্থানীয় ৬জনকে এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইরে রাখা হয়।

সিভিল সার্জন আরো জানান, শনাক্ত তিন ব্যক্তি ফরিদপুর জেলার। তাদেরকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখার সিদ্ধান্ত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মানিকগঞ্জে ৩ করোনা রোগী শনাক্ত

আপডেট সময় ০১:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০