ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দায়িত্ব ছেড়ে করোনা আক্রান্তদের চিকিৎসা করছেন আয়ারল্যান্ড প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাস এর প্রকোপ বেড়েই চলেছে আয়ারল্যান্ডে। দেশটিতে এখন ও পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৯৯৪ জন। মারা গেছেন ১৫৮ জন।

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে একযোগে কাজ করতে চিকিৎসা পেশায় ফিরেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ডা. লিও ভারাদকার। গত মাসে চিকিৎসক হিসেবে পুনরায় রেজিস্ট্রেশন করেছেন লিও ভারাদকার। তিনি অন্যান্য স্বাস্থ্যকর্মীর মতো শিফট অনুযায়ী কাজ করার প্রস্তাব দিয়েছেন। খবর বিবিসি ও স্কাই নিউজের।

খবরে বলা হয়েছে, আইরিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার আগে হাসপাতালের চিকিৎসক হিসেবে কাজ করেছেন ভারাদকার। তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার এক বছর আগে ২০১৩ সালে চিকিৎসা পেশা ত্যাগ করেন। ভারাদকার তার যোগ্যতা অনুযায়ী একটি হাসপাতালে সাপ্তাহিক শিফটে কাজ করবেন। আপাতত তিনি ফোনে রোগীদের সেবা দিবেন।

৪১ বছরের ভারাদকার ভারতীয় চিকিৎসক ও আইরিশ নার্স দম্পতির সন্তান। তিনি ডাবলিনে জন্মগ্রহণ করেন।

যারা স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ শেষ করে অবসরে গিয়েছেন বা অন্য পেশায় রয়েছেন তাদেরকে পুনরায় স্বাস্থ্যসেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছে আয়ারল্যান্ড। সেই আহ্বানে সাড়া দিয়ে অনেক সাবেক স্বাস্থ্যকর্মীরা কাজে ফিরতে আবেদন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দায়িত্ব ছেড়ে করোনা আক্রান্তদের চিকিৎসা করছেন আয়ারল্যান্ড প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০