ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল সন্তান-স্বজন হত্যার বিচার চায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

করোনা মোকাবিলায় নৌযানে আইসোলেশন সেন্টার করা হবে

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনে নৌযানকেও আইসোলেশন সেন্টার বা হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ইতোমধ্যে লঞ্চ মালিক সমিতি অনুমতি দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি প্রয়োজন মনে করে তাহলে লঞ্চগুলোকে আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করতে আমরা প্রস্তুত আছি। এতে উপকূলীয় অঞ্চলের জনগণের কাছে চিকিৎসাসেবা দ্রুত পৌঁছে দেওয়াসহ করোনা সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

শনিবার (৪ এপ্রিল) ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল সভাকক্ষে বেসরকারি লঞ্চ মালিকদের সঙ্গে নৌযানে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এ সময় নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান, লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহমুদ উদ্দিন আহমেদ বীরবিক্রমসহ অন্যান্য লঞ্চ মালিক ও বিআইডব্লিউটিএ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

করোনা মোকাবিলায় নৌযানে আইসোলেশন সেন্টার করা হবে

আপডেট সময় ০১:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০